মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মজলিসের খাবার খেয়ে ২শ মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের উত্তর রিফাইতপুর চরপাড়া গ্রামে মোজাফরের বাড়িতে মজলিসের দাওয়াত খেয়ে প্রায় ২শ মানুষ অসুস্থ হয়েছে। তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সুত্রে জানা গেছে, গত রোববার দুপুরে সদর উপজেলার বালিয়াখালি ইউনিয়নের রিফাইতপুর গ্রামে মোজাফরের বাড়ির উঠানে মজলিসের খাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাওয়া শেষে ওইদিন বিকালে অধিকাংশ মানুষের পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। এরপর গত দুই দিনে জেনারেল সদর হাসপাতালে ১২৪, উদাখালি স্বাস্থ্য কমপ্লেক্স ৭১ জনকে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে ১৭ ফেব্রুয়ারি গাইবান্ধা জেনারেল হাসপাতালে ১২৪ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে, বাকিরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে উদাখালি স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সেখানে রোগী ভর্তি রয়েছে ৬১ জন। এছাড়াও বাড়িতে ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে। হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে অধিকাংশই নারী শিশু বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

মঙ্গলবার গাইবান্ধা জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায় খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৫২ জন রোগী। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে আজ নতুন করে রোগী ভর্তি হয় ৩৫ জন। এদের মধ্যে একই পরিবারের রয়েছে ৯ জন।

হাসপাতালে চিকিৎসাধীন মজিবুর রহমান বলেন, তার পাশের বাড়িতে একটি দাওয়াত ছিল সেখানে পরিবারসহ দুপুরের খাবার খান। এরপর দিন রাত থেকে পরিবারের একে একে ৬ সদস্যের ডায়রিয়া দেখা দিলে হাসপাতালে ভর্তি হই ।

এব্যাপারে গাইবান্ধা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ আসিফ রহমান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

সাদুল্লাপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

আসন্ন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪০ দফা উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন মো. জামিউল আহসান মামুন

গাইবান্ধায় উদ্যোক্তা ও ব্যবসায়ী সম্মেলন

রংপুরে ইউসেপ বাংলাদেশ এর আয়োজনে অভিভাবক সমাবেশ ও কমিউনিটি সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ পৌরসভার নবাগত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা বন্ধের দাবীতে পলাশবাড়ীতে নেসকোর কার্যালয় ঘেড়াও

তালতলী আন্ধারমানিক নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার, রহস্য বেড়েই চলেছে

‎ডা. মিজানুর রহমান আজাহারীর আগমনের আগের রাতেই মুসল্লি দিয়ে কানায় কানায় পূর্ণ লালমনিরহাট সোহরাওয়ার্দী মাঠ

দিনাজপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি বড়বন্দর’র নতুন কমিটি গঠন