মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মাদারীপুরে সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্য আটক

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ২৫, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ

 

 

 

নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি

 

 

মাদারীপুরের ডাসারে সংঘবদ্ধ ব্যাটারি চালিত ভ্যান চোর সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে, পুলিশে দিল জনতা।

 

 

মঙ্গলবার (২৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করছেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।

 

 

গ্রেফতারকৃতরা হলেন- ডাসার  উপজেলার উত্তর ডাসার গ্রামের  মৃত সাহেব আলী বেপারীর ছেলে ইস্রাফিল বেপারী (৩২), একই গ্রামের আহম্মেদ হাওলাদারের  ছেলে আরিফ হাওলাদার(৩০)।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত সোমবার বিকেলে হানিফ মজুমদার নামে এক ভ্যান চালক উপজেলার বেরিবাঁধ এলাকার কাজী বাড়ীর মোড়ে ব্যাটারি চালিত ভ্যান রাস্তার উপরে রেখে পাশে প্রাকৃতির ডাকে সাড়া দিতে যায়।কিছুক্ষণ পরে এসে ভ্যান দেখতে না পেয়ে স্থানীয়দের নিয়ে খোঁজ করেন।এসময় চোর চক্রের সিন্ডিকেটের লোকজনকে ভ্যান নিয়ে পালাতে দেখে তাদের পিছু তাড়া করেন।পরে চক্রের অন্যেরা পালিয়ে গেলেও ভ্যানসহ দুই চোরকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

 

 

জানাগেছে,উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোর চক্র ব্যাটারি চালিত ভ্যান,অটোরিকশা,মটর সাইকেল,বৈদ্যুতিক মটরসহ বসত বাড়ীতে চুরি করে আসছে।

 

 

এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন,ব্যাটারি চালিত ভ্যান চুরির ঘটনায় দুই চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে ।গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা রুজু করে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।চোর চক্রের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

 

 

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে নকশার আলোকে সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ করতে কমিটি গঠন

হাবিপ্রবিতে প্রচেষ্টা ফাউন্ডেশনের নয়া কমিটি গঠন

গুমানীগঞ্জ ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে হিসাব রক্ষক কর্মকর্তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ 

ফুলছড়ির কঞ্চিপাড়ায় প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত 

চাটখিলে অর্থনৈতিক জনশুমারির প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্তি 

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল

সম্পত্তির নিয়ে বিরোধ: প্রতিবেশীর ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন 

গাইবান্ধায় জুলাই আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী 

স্পন্দন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা