শনিবার , ১২ এপ্রিল ২০২৫ | ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাজায় ইসরায়েলি আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে সাংবাদিকদের আলোকপ্রজ্জ্বলন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ১২, ২০২৫ ১২:০২ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাজায় ইসরায়েলি আগ্রাসন- বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও হত্যাযজ্ঞের শিকার অসংখ্য শিশু-নারী-পুরুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোকপ্রজ্জ্বলন করে গণহত্যা বন্ধের জোর দাবি জানিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। গাইবান্ধা প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যে ৬টায় প্রেসক্লাব চত্বর থেকে সাংবাদিকরা মোমবাতি প্রজ্জ্বলন করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে পৌর শহীদ মিনারের বেদিতে প্রজ্জ্বলিত মোমবাতি স্থাপন করা হয়।

শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক, সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, যুগ্ম সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান রোকন, কুদ্দুস আলম ও মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য রিকতু প্রসাদ, গোলাম রব্বানী মুসা, কায়সার রহমান রোমেল, শিক্ষার্থী রিয়াদ হাসান প্রমুখ।

বক্তারা বলেন, বর্বর ইসরাইল গাজায় নিরীহ মানুষের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এতে মুখ থুবড়ে পড়ছে বিশ্বমানবতা। বক্তারা ফিলিস্তিনির প্রতি সংহতি জানিয়ে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধার সাদুল্লাপুরে মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে 

কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবীতে ফুলছড়িতে মানববন্ধন

চট্টগ্রামে আইনজীবীকে হত্যার প্রতিবাদে গাইবান্ধার আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

গোবিন্দগঞ্জে গাক চক্ষু হাসপাতালের আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

মরহুম মোশারফ হোসেনের আত্মার মাগফেরাত কামনায় গাইবান্ধায় দোয়া 

“তারুন্যের সমাবেশ” সফল করার লক্ষে গোবিন্দগঞ্জে প্রচার মিছিল অনুষ্ঠিত

গাইবান্ধায় জাতীয়তাবাদী কৃষকদলের জেলা আহবায়ক কমিটির পরিচিতি সভা

দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আঞ্চলিক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

গাইবান্ধায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তাটি সংস্কার করলেন ইউএনও