বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রক্সি শিক্ষার্থী আটক ॥ মূল পরীক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ১৭, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বৃহসপতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে এক তরম্নণীকে আটক করা হয়েছে ও প্রকৃত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী উপজেলার সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

জানা গেছে, উপজেলার পলাশগাছী গ্রামের মো. আসাদুজ্জামানের প্রতিবন্ধী মেয়ে ও গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষার্থী (রোল: ৯৫২০১৮, কক্ষ: ১১২) মোছা. আফরিন আক্তার অরথি অসুস্থতার কারণে নিজে পরীক্ষা না দিয়ে তার পরিবর্তে ফুফাতো বোন মোছা. শাহরিয়ার জান্নাতি অনামিকা (১৯) কে পরীক্ষা কেন্দ্রে পাঠায়। অনামিকা রংপুরের পীরগঞ্জ উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা এবং পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল বারী সরকার বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে অনামিকাকে পুলিশের কাছে সোপর্দ করেন এবং প্রকৃত পরীক্ষার্থী আফরিন আক্তারকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি নিজে বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।

এব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বলেন, প্রক্সি পরীক্ষা দেওয়ার কারণে অভিযোগের ভিত্তিতে জান্নাতি অনামিকা নামে একজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ক্রোড়গাছা বিএল উচ্চ বিদ্যালয়ে সেলিং ফ্যান বিতরণ অনুষ্ঠিত 

হাতীবান্ধায় বেড়েছে দাদন ব্যাবসায়ীদের দৌরাত্ম্য, দিশেহারা সাধারণ মানুষ 

নোয়াখালীতে  বন্যায় পানি বন্দী প্রায় এক লাখ মানুষ

বাড়ছে তিস্তার পানি, উপায় না পেয়ে ছয়টি জলকপাট খুলে দিতে বাধ্য পানি উন্নয়ন বোর্ড ‎

সভাপতি দিপু- সাধারণ সম্পাদক বৈদ্য সাহা  গোবিন্দগঞ্জে উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির কমিটি গঠন

ডাসারে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন

সাদুল্লাপুরে বেহাত হওয়া সেই হাটের খাস জমি উদ্ধার চেষ্টায় প্রশাসন

দিনাজপুরে সুইসকন্ট্যাক্টের আয়োজনে (ই এম এস) সার্টিফিকেশন প্রকল্পের উদ্বোধন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

মাদারীপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক,ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ