শুক্রবার , ২ মে ২০২৫ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

‎গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান রফিকুলের ‎বিচারের দাবিতে সাঁওতালদের সমাবেশ  ‎

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ২, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ

‎গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাটে জুলিয়াস সরেনের বাড়িতে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও তার মা ফিলুমিনা হাঁসদাকে মারপিট করায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

‎ভুক্তভোগীর বাড়ির সামনে শুক্রবার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে সাঁওতাল সম্প্রদায়ের সমাধিস্থান ও বরট্ট মৌজার সরকারি খাস পুকুর দুটি দখল মুক্ত করারও দাবি জানানো হয়।

‎আন্দ্রিয়াস মূর্মূর সঞ্চালনায় ও  বৃটিশ সরেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে, আদিবাসী নেতা বার্নাবাস টুডু, রাফায়েল হাঁসদা, প্রিসিলা মূ্র্মূ, আনিছুর রহমান ময়নুল, শ্যামবালা হেমরম, তারামনি সরেন, জুলিয়াস সরেন, মাখন মার্ডী, লিমা মুর্মু প্রমুখ।

‎বক্তারা বলেন রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাই মেজবাউলসহ দুর্বৃত্তরা গত ৩ জানুয়ারি বাড়িতে অগ্নিসংযোগ ও ফিলুমিনা হাঁসদাকে মারপিটে গুরুতর আহত করে। এঘটনায়  পুলিশ রফিকুল চেয়ারম্যানকে ঢাকা থেকে গ্রেফতার ও জেল হাজতে প্রেরণ করে। পরে জামিনে বের হওয়ার পর থেকে সাঁওতালদের বিভিন্ন ধরনের হুমকিসহ গ্রাম ছাড়ার ভয় দেখিয়ে আসছেন। এছাড়াও শতবর্ষের সমাধিস্থান দখল করে শক্ত নেটের ঘেরাও দিয়ে সাঁওতালদের মৃত ব্যক্তিদের সমাধি দিতে বাধা প্রদান করছেন। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে অবৈধভাবে দখলকৃত সাঁওতালদের জমি ফেরত, সমাধিস্থান ও  সরকারি খাস পুকুর দু টি দখল মুক্ত এবং চেয়ারম্যান রফিকুল ইসলামের বিচারের দাবি জানান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে সাবেক এমপি এম এ মোত্তালিব আকন্দের ১৯ তম মৃত্যুবার্ষিকী স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জবি শিক্ষার্থী আদনানের ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’ নাটকের প্রদর্শনী

জাতীয় নাগরিক কমিটিতে গাইবান্ধার সাত উপজেলায় সদস্য সংগ্রহ চলছে

তালতলীতে সারের বাজারে সিন্ডিকেটের দাপট, নির্ধারিত দামের চেয়ে বেশি নিচ্ছে ব্যবসায়ীরা

মাদারীপুরে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ

গোবিন্দগঞ্জে ডাকাতি মামলায় ৪ অভিযুক্তকে আটক

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাসসহ ৫ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গোবিন্দগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ

গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নাসির আহম্মেদ এর বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

প্রিপেইড মিটার, গ্রাহকদের চরম আপত্তির মুখেও নির্বাহী প্রকৌশলীরা অতি উৎসাহী!