বৃহস্পতিবার , ৫ জুন ২০২৫ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সাপমারা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন—সংবাদ সম্মেলনে ইউপি সদস্যদের প্রতিবাদ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জুন ৫, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৫ নম্বর সাপমারা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে এক প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ইউপি সদস্যরা।

৪ জুন রাত আনুমানিক ১১টায় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভিজিএফ কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য মিনহাজ শেখ। তিনি জানান, আসন্ন ঈদ উপলক্ষে সরকারের বরাদ্দকৃত ২৭৮৭টি ভিজিএফ কার্ডের বিপরীতে চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।

মিনহাজ শেখ বলেন, “আমরা প্রতিটি কার্ডধারীর কাছে চাল পৌঁছে দিয়েছি। বিতরণের সময় ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়েছে। কিছু ব্যক্তি বিতরণ শেষ হওয়ার এক ঘণ্টা পর এসে চাল না পাওয়ার অভিযোগ করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড সদস্য রাজ্জাক মিয়া এবং ৯ নম্বর ওয়ার্ড সদস্য অয়েছকুরনি। তাঁরা বলেন, “গুটিকয়েক ব্যক্তি বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ইউপি সদস্যদের সুনাম ক্ষুণ্ন করতে চায়, যা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।”

সর্বোপরি, ইউপি সদস্যরা এলাকাবাসীর উদ্দেশে আহ্বান জানান, কোনো বিভ্রান্তি ছড়ানোর আগে প্রকৃত তথ্য যাচাই করার জন্য।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৯তম শাখার উদ্বোধন

সাঘাটায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান সুইট গ্রেফতার : নিহত ২

সীমান্তে বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময়

বেরোবির ফুটসালে প্রথমবারের মত চ্যাম্পিয়ন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ মুনতাসিম সরকার সৌরভ, বেরোবি প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে গাইবান্ধার সোহাগ ও দিবস 

খাস জমি দখল করে পার্টি অফিস, ফেসবুকে পোষ্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

গোবিন্দগঞ্জে আদিবাসী নারীকে মারধর ও বসতঘরে আগুন দেয়া সেই বিএনপি নেতা দল থেকে বহিষ্কার 

‎লালমনিরহাটে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও চিনি জব্দ