মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জবির সাবেক শিক্ষার্থীর ওপর জামায়াত কর্মীদের হামলা, থানায় মামলা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের ১২ তম আবর্তনের সাবেক শিক্ষার্থী আমিনুল ইসলাম নয়নের ওপর হামলার জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর ছোটভাই মো. রিদয় মোল্লা বাদী হয়ে সুজানগর থানায় এজাহার দায়ের করেন। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের হেমরাজপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভুক্তভোগী আমিনুল ইসলাম নয়ন বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ কারণে আগে থেকেই অভিযুক্তরা তাকে প্রচারণায় অংশ না নিতে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে বলা হয়।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে হেমরাজপুর উত্তরপাড়ায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে নয়নের গতিরোধ করে। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে লোহার রড, দা, হাসুয়া, হাতুড়ি ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হয়।

হামলায় নয়নের মাথায় গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে আরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় এজাহারে যাদের আসামি করা হয়েছে তারা হলেন—মো. দেলোয়ার হোসেন (৩৫), মো. সাকিল প্রাং (২৫), মো. আতিয়ার খা (৩০), মো. হামিদুল প্রাং (২৬), মো. ইমন প্রাং (১৮) ও মো. সিয়াম প্রাং (১৯)। এছাড়াও অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা ও পারিবারিক ব্যস্ততার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ভুক্তভুগী আমিনুক ইসলাম নয়ন বলেন, আমার ওপর হামলার নির্দেশদাতা ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম। তার নির্দেশেই সন্ত্রাসীরা আমার ওপর হামলা করে। পুলিশ সুষ্ঠু তদন্ত করে এর সুবিচার নিশ্চিত করবে এই দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে সুজানগর এসআই আনোয়ার ইসলাম বলেন, “নয়ন ছেলেটি খুব ভদ্র‍, তাকে অকারণেই মারা হয়েছে। সেক্ষেত্রে হত্যার উদ্দেশ্যে আঘাত করায় মামলাটি ৩২৬ ও ৩০৭ ধারা অনুযায়ী হচ্ছে।”

তিনি আরোও বলেন, “গতকাল মামলার ইজাহারে লিখার ত্রুটি থাকায় সেটি আজ সকালে সংশোধন করে দায়ের করা হয়েছে। মামলার রিপোর্ট এখনও হয়নি, আজকে হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

‎লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারি, হুমকি ও কিডনাপের ভয় দেখানোর অভিযোগে সংবাদ সম্মেল 

গোবিন্দগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত 

নলডাঙ্গায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি উম্মুক্ত আলোচনা ও শীতবস্ত্র বিতরণ করেন-মামুনুর রশিদ 

কাল রাত্রি স্মরণে গাইবান্ধায় আলোর মিছিল 

ভাতিজিকে যৌন নির্যাতনের অভিযোগে চাচা গ্রেফতার 

ফুলছড়ির এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান 

পবিপ্রবি’তে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি  প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার 

শতবর্ষী পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের প্রতিবাদে সমাবেশ, স্মারকলিপি প্রদান

সাদুল্লাপুরে অধ্যক্ষ সাখাওয়াত কাজীকে জীবন নাশের হুমকী’র প্রেক্ষিতে প্রতিবাদ সভা