বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

লালমনিরহাট সীমান্তে ‘বিশেষ অভিযানে’ বিপুল ভারতীয় পণ্য জব্দ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ৫, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ

‎আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় পাঁচটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও প্রসাধনী মালামাল জব্দ করেছে।

‎গত বুধবার (৪ মার্চ) রাত থেকে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত পয়েন্টে পৃথক পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।

‎​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের বালারহাট, রামখানা, ঝাউরানী ও মোগলহাট বিওপির টহল দলগুলো সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১৯৯ বোতল ইস্কাফ সিরাপ, ৫৬ বোতল ফেয়ারডিল, ১৯ বোতল মদ, ৫ কেজি গাঁজা এবং বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৫ হাজার ৯০০ টাকা।

‎লালমনিরহাট ​১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, মাদকমুক্ত দেশ গড়তে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পলাতক চোরাকারবারীদের শনাক্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

সাঘাটায় অবৈধ ৪১ টি কয়লার চুল্লি ধ্বংস করলো উপজেলা প্রশাসন 

সাদুল্লাপুরে বেহাত হওয়া সেই হাটের খাস জমি উদ্ধার চেষ্টায় প্রশাসন

বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহবান দিনাজপুর মহিলা পরিষদের

বিশেষ বৃত্তির প্রথম কিস্তিতে অন্তর্ভুক্ত হলেন জবির ২০ ব্যাচের শিক্ষার্থীরা

জবি শিক্ষককে গুলি করে হত্যার হুমকি

শতবর্ষী পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের প্রতিবাদে সমাবেশ, স্মারকলিপি প্রদান

দিনাজপুরের বিরলে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায়, আটক -৩জন 

গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা

গাইবান্ধায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ