রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

রংপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ৫, ২০২৬ ১১:২৫ অপরাহ্ণ

রংপুরঃ

দেশের টেকসই উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ভূমিকা ও সম্ভাবনা নিয়ে গতকাল (০৫ এপ্রিল) রংপুরে “আগামীর বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ইউসেপ বাংলাদেশ এর আয়োজনে ও শ্রম অধিদপ্তরের টিবিআইপি প্রকল্পের আওতায় ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এনডিসি।

ইউসেপ বাংলাদেশের বোর্ড অব গভর্নরস এর চেয়ারপার্সন ড. ওবায়দুর রব এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সরকারের সাবেক মুখ্য সচিব ড. মো. আবদুল করিম, রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান, টিবিআইপি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. আবু হাসানাত।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। মুল-প্রবন্ধ উপস্থাপন করেন কারিগরি শিক্ষা অধিদপ্তর, রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক (উপসচিব) খন্দকার মো. নাহিদ হাসান।

পরে উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা তুলে ধরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয় তুলে ধরে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন মো. আজহারুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন রংপুরের অন্যতম শিল্পগ্রুপ মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি এর চেয়ারপার্সন মো. এমদাদুল ইসলাম, ইউসেপ বাংলাদেশ এর পরিচালক (প্রোগ্রাম এন্ড ইনোভেশন) ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মান্নান, যুব উন্নয়ন অধিদপ্তর, রংপুরের উপ-পরিচালক মো. আব্দুল ফারুক।

সেমিনারে প্যানেল আলোচনায় বক্তারা বলেন, উত্তরবঙ্গে বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। পর্যাপ্ত কলকারখানা স্থাপনসহ বিশেষ অর্থনৈতিক এলাকা প্রতিষ্ঠা করতে হবে এবং উপযুক্ত কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সাবেক মুখ্য সচিব ড. মো. আবদুল করিম বলেন, “এই অঞ্চলের মানুষের মধ্যে একটি বড় আচরণগত সমস্যা রয়েছে। তারা নিজ এলাকা ছেড়ে বাহিরে যেতে চায় না। যার ফলে তারা সঠিক সময়ে সঠিক কর্মসংস্থান লাভ করতে পারে না। এই সমস্যা কাটিয়ে উঠতে পারলে এই এলাকার মানুষ তার কাঙ্ক্ষিত কর্মসংস্থান পাবে।”

তিনি আরও বলেন, “শিক্ষা ও দক্ষতার সমন্বয়ের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব। ঝরে পড়া শিশু-কিশোরদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীল জনশক্তিতে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইউসেপ বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।”

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এনডিসি বলেন, “দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করতে হবে। এজন্য কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানো এবং আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি।”

তিনি আরও বলেন, দেশে সাম্প্রতিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে, যা গণতান্ত্রিক অগ্রগতির একটি ইতিবাচক দৃষ্টান্ত।

বিশেষ অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, “চাহিদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসংস্থান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যা সরাসরি কর্মক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত থাকবে।

তিনি স্থানীয় পর্যায়ে শিল্পকারখানা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে বলেন, এতে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং অঞ্চলভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

সভাপতির বক্তব্যে ড. ওবায়দুর রব বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি।তিনি সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দক্ষতা উন্নয়নে সম্মিলিত উদ্যোগই পারে টেকসই অগ্রগতি নিশ্চিত করতে।”

সেমিনারে বিভিন্ন শিল্প উদ্যোক্তা, সরকারি-বেসরকারী কর্মকর্তা, প্রকল্পের প্রশিক্ষণ সমাপ্তকারী সফল উদ্যোক্তা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চাকরিরত প্রশিক্ষণার্থী ও ইউসেপ রংপুর অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এছাড়াও সেমিনারের পূর্বে ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে ইউসেপ রংপুর টেকনিক্যাল স্কুলের নামফলক উন্মোচন করেন ইউসেপ বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের চেয়ারপার্সন ড. ওবায়দুর রব।

এসময় উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক, রংপুরের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ফলক উন্মোচন শেষে স্কুল প্রাঙ্গণে ফলদ ও শোভাবর্ধক বৃক্ষ রোপন করেন অতিথিরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যমুনা নদী থেকে এক যুগধরে শত কোটি কোটি বালু বানিজ্যে  ̈দুই ভাই সুইট-সুজা

আদালতে প্রাঙ্গণে অনিয়ম -ঘুষ- দূর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

বরগুনার আমতলীতে চ্যানেল আমতলীর পরিচালনা পর্ষদ গঠিত

রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির সাথে শিক্ষক কর্মচারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ স্মারকলিপি প্রদান

দিনাজপুরে বিনামূল্যে চক্ষু ক্যাষ্প ও ছানি অপারেশন অনুষ্ঠিত 

১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

পলাশবাড়ীতে জিয়া পরিষদের উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল 

বগুড়ার এমপির এপিএস অসীম কুমার গাইবান্ধায় জনতার হাতে আটক

সুন্দরগঞ্জে শিক্ষকের কাছে চাঁদাদাবি বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন