শনিবার , ৩১ আগস্ট ২০২৪ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ট্রাকে যাচ্ছিল দুই জেলায় ৩০ কেজি গাঁজা,গ্রেফতার- ৩ 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ৩১, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি,

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মহাসড়কে একটি ট্রাকের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব। একইসঙ্গে মোটরসাইকেলসহ ওই ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। – শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোবিন্দগঞ্জ মোড়ের ফ্লাইওভারের পূর্বপাশে অভিযান পরিচালনা করে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করে।

 তারা হলেন – নড়াইল সদর উপজেলার ভদ্রবেলা গ্রামের হারুন অর রশিদের ছেলে নাহিদ মিয়া (২৭), যশোর জেলার অভয়নগর উপজেলার সময়েল্লেম তলা গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে নাজমুল বিশ্বাস (২৬) ও নজরুল ইসলাম মোল্লার ছেলে আব্বাস মোল্লা (২৫)।

 এ সময় রংপুর-ঢাকা মহাসড়কের একটি

ট্রাকে করে যাচ্ছিল দুই জেলায় ৩০ কেজি গাঁজা,গন্তব্য পৌঁছানোর আগেই ৩ মাদক কারবারিকে র‌্যাব-১৩,গাইবান্ধা সিপিসি-৩ হাতে নাতে গ্রেফতার করে ।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, গ্রেফতার কারবারিরা দীর্ঘ দিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই ৩ আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে সিংজানী খাল পুনঃখননের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয়তাবাদী যুব দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

জেলা তথ্য অফিসের উদ্যোগে সাদুল্লাপুরে নারী সমাবেশ 

পটুয়াখালী জেলা রোভারের ১৫তম ত্রৈবার্ষিক সভা অনুষ্ঠিত 

সাদুল্লাপুরে ২৩২ কেজি বিক্রি নিষিদ্ধ পলিথিন জব্দ

বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহবান দিনাজপুর মহিলা পরিষদের

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাসসহ ৫ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বুলেটের আঘাতের চিহ্ন সরাশরীরে হাসপাতালের বিছানায় মাঝে মাঝেই চিৎকার দিয়ে ওঠেন দশম শ্রেণীর ছাত্র নিশাদ

গোবিন্দগঞ্জে জেলা পরিষদ প্রদত্ত খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

দিনাজপুরে গণেশতলা গুলশান মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত