মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

র‍‍্যাবের অভিযানে পলাশবাড়ীতে ফেনসিডিল সহ গ্রেফতার ১

প্রতিবেদক
Admin
সেপ্টেম্বর ৩, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা হতে একটি সাদা রংয়ের পিকআপ থেকে ১১৭ বোতল ফেন্সিডিসহ রাজ্জাক মিয়া (৫৪) নামের ১ জন মাদক কারবারীকে গ্ৰেফতার করছে র‍‍্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা।

গ্রেফতারকৃত মাদক কারবারী মোহাম্মদ রাজ্জাক মিয়া বগুড়া সদর উপজেলার মালগ্রাম মধ্যপাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে ।

৩ আগস্ট মঙ্গলবার দুপুরে র‍‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- মঙ্গলবার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পৌরসভার ব্রাক মোড় বাঁশকাটা মোড়ে রংপুর টু বগুড়া মহাসড়কের বগুড়াগামী লেনে মহাসড়কের উপর পাকা রাস্তার একটি চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি অভিযান চালানো হয়। সে সময় একটি সাদা রংয়ের পিকআপ থেকে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ১১৭ বোতল ফেন্সিডিলসহ। ১ (এক) জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয় একই সঙ্গে পিকআপটিও জব্দ করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করার জন্য গাইবান্ধা পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

তালতলীতে বিদ্যালয়সংলগ্ন একাধিক ঝুঁকিপূর্ণ সেতু, নির্মাণে নেই দৃশ্যমান উদ্যোগ

গাইবান্ধায় শিক্ষা নীতি ও শিক্ষাঙ্গন বিষয়ক মতবিনিময় সভা

হাতীবান্ধায় বেড়েছে দাদন ব্যাবসায়ীদের দৌরাত্ম্য, দিশেহারা সাধারণ মানুষ 

গাইবান্ধায় প্রবীণ হিতৈষীর দোয়া ও ইফতার মাহফিল

চাটখিলে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত 

শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত হলেন মোশফেকুর রহমান রিপন

গাইবান্ধায় বড় দিন উদযাপিত

বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহবান দিনাজপুর মহিলা পরিষদের

আতঙ্কে তৃণমূল বিএনপি:নোয়াখালীতে বেড়েছে খুন ও অস্বাভাবিক মৃত্যু 

জাতীয় নির্বাচন বিলম্ব করলে ফ্যাসিস্টরা আবার সংগঠিত হবে- দিনাজপুরে বিএনপি’র সমাবেশে এ্যাডভোকেট মাসুদ তালুকদার