সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা লুটপাট

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ৪, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি:
রড, সিমেন্ট ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়ে নির্বিচারে লুটপাট করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা দোকান থেকে নগদ টাকা ও বাড়ি থেকে স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে। এমনকি দুর্বৃত্তদের ভয়ে ব্যবসায়ী আরিফুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে গেছেন। সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার এলাকার ওই ব্যবসায়ীর বাবা আলিম উদ্দিন আলম সোমবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি প্রশাসনের কাছে তাঁর নিখোঁজ পুত্রের সন্ধান চেয়ে লিখিত বক্তব্যে উলেস্নখ করেন, খোলাহাটির কুড়ারবাতা গ্রামের মো. ইকবালের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আরিফুলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা গত ২৩ অক্টোবর ব্যবসা প্রতিষ্ঠান ও সংলগ্ন বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। এতে বাধা দেয়ার চেষ্টা করলে আরিফুল ইসলামকে এলোপাথারি মারপিট করলে গুরুতর আহত হয়। হামলাকারীরা দোকানের ড্রয়ারে থাকা ২ লাখ টাকা বের করে নেয় এবং ল্যাপটপ, পিসি, প্রিন্টার, লেমিনেটিং মেশিন, ফ্যান নিয়ে চলে যায়। এছাড়াও দোকান সংলগ্ন বাড়িতেও হামলা চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও সেলাই মেশিন নিয়ে যায়। শুধু তাই নয়, তারা দোকান থেকে বিপুল পরিমাণ রড, সিমেন্ট, গ্যাস সিলিন্ডার এবং পার্শ্ববর্তী মুরগীর খামার থেকে ২ হাজার সোনালী মুরগী লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তদের হুমকিতে ব্যবসায়ী আরিফুল বর্তমানে বাড়ি থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় হাসেম বাজার ও পার্শ্ববর্তী এলাকার ১৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপুর কালিতলা উচ্চ বিদ্যালয়ের জমি অধিগ্রহণ কৃত টাকা আত্নসাতের প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত 

দিনাজপুরের বিরলে কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা সাময়িকভাবে বরখাস্ত

গোবিন্দগঞ্জে চুরির অপবাদ দেয়ায় অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে নৈশ প্রহরীর আত্মহত্যা, আটক- ১

২৪ ঘন্টায় ২৮৫ মি.মি বৃষ্টিপাত   রেকর্ড বৃষ্টিতে ডুবল নোয়াখালী শহর, চরম দুর্ভোগে মানুষ 

প্রচণ্ড গরম ও তীব্র রোদে অতিষ্ঠ জনজীবন

পলাশবাড়ীতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

‎ডা. মিজানুর রহমান আজাহারীর আগমনের আগের রাতেই মুসল্লি দিয়ে কানায় কানায় পূর্ণ লালমনিরহাট সোহরাওয়ার্দী মাঠ

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে দিনাজপুরে সমাবেশ

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো ভ্যানচালকের

হাবিপ্রবি ক্যাম্পাসের ডাস্টবিনে হাসিনার ছবি লাগিয়ে ঘৃণা প্রকাশ শিক্ষার্থীদের।