মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় তাঁতী দলের প্রতিকী সংবর্ধনা অনুষ্ঠান

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ৩১, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

জাতীয়তাবাদী তাঁতী দল গাইবান্ধা সদর উপজেলা শাখা মঙ্গলবার বিকেলে স্থানীয় গানাসাস মিলনায়তনে প্রতিকী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় আহবায়ক আবুল কালাম আজাদের রাজনৈতিক সামাজিক কর্মকান্ডের অবদানের স্বীকৃতিস্বরূপ এই প্রতিকী সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তাঁতী দলের আহবায়ক আ.স.ম. সাজ্জাদ হোসেন পল্টন। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির আহবায়ক শহিদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু প্রমুখ।

অনুষ্ঠানে তাঁতী দল ও অঙ্গসহযোগী দলের নেতৃবৃন্দের মধ্যে মাসুদ রানা, মঞ্জু মিয়া, নজরুল ইসলাম, জহুরুল ইসলাম, নিলু মিয়া, মাসুদ, আব্দুল মান্নান, রাশেদুল হক, খন্দকার রতন, ইউনুছ আলী, মোসত্মাফিজার রহমান সুমন, তৌহিদুর রহমান তুহিন, পাভেল রহমান, বাবলু মিয়া, শিমুল মিয়া, আব্দুল আজিজ, আলম মিয়া, মাসুদ রানা প্রমুখ উপসি’ত ছিলেন। বক্তারা জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় আহবায়ক আবুল কালাম আজাদের রাজনৈতিক সামাজিক কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে আবুল কালাম আজাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন। ভিডিও কনফারেন্সে বক্তব্য শেষে তাকে প্রতিকী ক্রেস্ট প্রদান করা হয়। তার পক্ষে প্রতিকী ক্রেস্ট গ্রহণ করেন জেলা তাঁতী দলের আহবায়ক আ.স.ম. সাজ্জাদ হোসেন পল্টন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোবাইক চালক নিহত

গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাইবান্ধায় ‘ঘাড়ের গামছা থুইয়া যাওরে’ অনুষ্ঠিত

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সপ্তাহব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির উদ্বোধন

দিনাজপুরে ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীরা বিহ্মোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে

গোবিন্দগঞ্জে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত 

দিনাজপুরে কঠোর অবস্থানে সেনাবাহিনী

ফুলছড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল 

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবিতে গোবিন্দশ্রী ইউনিয়নে বিক্ষোভ