শনিবার , ১১ জানুয়ারি ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

অবিদীয় মার্ডি হত্যাকাণ্ডের বিচারের জন্য ১০ বছর ধরে দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ১১, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গত ১০ বছরেও বিচার কাজ শেষ হয়নি গাইবান্ধার গোবিন্দগঞ্জের এসিল্যান্ড সাঁওতাল সম্প্রদায়ের অবিদীয় মার্ডি হত্যাকাণ্ডের। তার স্বজনরা দ্বারে দ্বারে ঘুরে বিচার না পেয়ে চরম হতাশায় ভুগছেন। এদিকে অবিদীয় মার্ডির হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে শনিবার অবিদীয় মার্ডি স্মৃতি রক্ষা কমিটি, গোবিন্দগঞ্জ এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

গাইবান্ধার শহরের গানাসাস মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকে। সমাবেশে বক্তব্য দেন পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্‌বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, নাগরিক সংগঠন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী নেতা বার্ণাবাস টুডু, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্‌বায়ক জাহাঙ্গীর কবীর, শহীদের পরিবারের সদস্য হীরা মুরমু, বিশিষ্ট আইনজীবী অ্যাড. কুশলাশীষ চক্রবর্ত্তী সাগর, অ্যাড. ফারুক কবির, অ্যাড. শাহনেওয়াজ খান, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, ব্রিটিশ সরেন, নারী নেত্রী নাজমা বেগম, হাসান মোর্শেদ দীপন, মনির হোসেন সুইট, কাজী আব্দুল খালেক, আনিছুর রহমান ময়নুল, সাঁওতাল নেত্রী সুচিত্রা মুরমু তৃষ্ণা প্রমুখ। এর আগে একটি মিছিল গাইবান্ধা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশের শুরুতে শহীদ অবিদীয় মার্ডির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশে বক্তারা গত ৩ জানুয়ারি গোবিন্দগঞ্জের রাজা বিরাট এলাকায় সাঁওতাল পল্লীর জুলিয়াস সরেনের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও মারপিটের গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

বক্তারা আরও বলেন, সাবেক এমপি আবুল কালাম আজাদের পরিকল্পনায় অবিদীয় মার্ডিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার কথা। অথচ তা না হওয়ায় বিচারের দাবি নিয়ে ১০ বছর ধরে আদালতের দ্বারে ঘুরছেন স্বজনরা।

উল্লেখ্য, ২০১৪ সালের ১১ জানুয়ারি অবিদীয় মার্ডি নিজ বাড়ি নওগাঁর ধামুইরহাট থেকে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্ম আখ খামারের কাটা-ফাসিতলা সড়কের মাঝামাঝি পৌঁছিলে মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর তাঁকে আখ খামারের ভেতরে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ২০১৯ সালের ৮ এপ্রিল সাবেক এমপি আবুল কালাম আজাদ, গাইবান্ধার তৎকালীন সহকারী পুলিশ সুপার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ১৩ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন নিহতের বড়ভাই ফাদার স্যামসন মার্ডি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আদালতের আদেশ উপেক্ষা নয়, চূড়ান্ত রায়েই সম্পত্তি ভোগ করছেন ওয়ারিশরা দাবি তুলে সংবাদ সম্মেলন

‎সকল বাজার একত্রিত করার দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

পলাশবাড়ীতে নিয়মিত সেনাবাহিনীর চেকপোস্ট অভিযান

দিনাজপুরে উত্তাল সনাতনী ধর্মাবলম্বীদের বিক্ষোভ ও ৪ দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন এবং বিক্ষোভ র‌্যালী

নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন অধ্যাপক ড. ইমদাদুল হুদা

লালমনিরহাটে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, গ্রেপ্তার-১

জামায়াতের কেন্দ্রীয় আমিরের আগমন উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুতিমূলক সভা

গাইবান্ধায় গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত 

আমরাই স্বৈরাচার হাসিনাকে জুলাই বিপ্লবের মাধ্যমে ‘জয় বাংলা’ করে দিয়েছি: জবি শিক্ষার্থী

নীলফামারীর ডোমারে ছাত্রদের তোপের মুখে পড়ে পদত্যাগ করলেন ডোমার উপজেলা ভাইস চেয়ারম্যান