বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ফুলবাড়ীতে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের ককটেল হামলা 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ

মোঃ মোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপি’র শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের ককটেল হামলা আহত হয়েছেন পাঁচজন।

কেন্দ্রীয় বিএনপি’র নির্দেশ অনুযায়ী ফুলবাড়ী উপজেলায় বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শান্তিপূর্ণ অবস্থান শেষে একটি বিক্ষোভ মিছিল ফুলবাড়ী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী যমুনা ব্রিজের পূর্ব পাশে আসলে হঠাৎ ছয়টি ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসী বাহিনী।

তিনটি ককটেল বিস্ফোরণ হলে আহত হয় বিএনপির পাঁচ নেতা।

ওপর তিনটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ।

হামলায় গুরুতর আহত হয়েছেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, ফুলবাড়ী পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক মাজেদুর রহমান, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক শাহেদ ইসলাম, পৌর যুবদলের সদস্য নুর নবী বকুল।

আহতদের মধ্যে মোস্তাক আহমেদ চৌধুরী খোকন ও সাহাজুল ইসলামের অবস্থা গুরুতর হলে তাদেরকে দিনাজপুর মেডিকেলে রেফার করা হয়েছে।

এই ঘটনায় ফুলবাড়ী উপজেলা বিএনপি, পৌর বিএনপি,

যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে অ্যান্টি ভ্যালেন্টাইন র‌্যালি

ভিত্তিহীন অভিযোগেদলকে জড়িয়ে মানববন্ধন বিচার চাইলেন কৃষকদল নেতা

এড. ওবায়দুল হক সরকার এর বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক দ্রব্যসহ আটক-১ ‎

গাইবান্ধায় ‘ঘাড়ের গামছা থুইয়া যাওরে’ অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে গাইবান্ধার খোলাহাটি ইউনিয়ন বিএনপির কমিটি বাতিল দাবি

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের দুর্নীতি ও অপসারণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

মাদারীপুরের বৃদ্ধ ব্যবসায়ীকে কেন্দ্রীয় আ.লীগের সদস্য বানিয়ে যাত্রাবাড়ী থানায় মামলা

ফুলছড়ির এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান 

দিনাজপুরে আন্তর্জাতিক নার্স দিবসকে বয়কট করেছে ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউটের এর সকল শিক্ষার্থীরা