রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনাজপুরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার   (দিনাজপুর)

দিনাজপুরের নবাগত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন মারুফ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন মারুফ বলেন, আমি জনগণের নিরাপত্তা দিতে এখানে এসেছি। কারণ জনগণের নিরাপত্তা দেয়া আমার সাংবিধানিক দায়িত্ব। কেউ যেন কারো নিরাপত্তার ব্যঘাত না ঘটায়। কেউ মানুষের নিরাপত্তার বিঘ্ন ঘটাতে চাইলে তাদের বিরুদ্ধে  ব্যবস্থা নিবো ও তাদের আইনের আওতায় নিয়ে আসবো। তিনি যে কেউ হোক। কোন ক্রিমিনাল যেন মাথাছাড়া দিয়ে না উঠতে পারে সে দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আশা করি আপনারা জনগণের পক্ষে  থাকবেন ও জনগণের হয়ে কাজ করবেন। সব শেষে ডেভিলদের অতিদ্রুত মানুষ হওয়ার পরামর্শ দেন পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন মারুফ।

মতবিনিময় সভায় দিনাজপুরের অতিরিক্ত  পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আনোয়ার হোসেন, ডিআই-১ মোঃ লিয়াকত আলীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন

দিনাজপুরে নেসকো’র প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ১জনের প্রাণহানি,আহত ১৫

গাইবান্ধায় মাসব্যাপী হস্ত কুটির শিল্প ও পাটবস্ত্র মেলা শুরু

গাইবান্ধার সাদুল্লাপুরে দৈনিক কালবেলা’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধায় ‘ঘাড়ের গামছা থুইয়া যাওরে’ অনুষ্ঠিত

আল-মামুন হত্যা জড়িত প্রত্যক্ষদোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে ডাকাতি মামলায় ৪ অভিযুক্তকে আটক

পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত 

গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে দিনাজপুরে মশাল মিছিল