মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধের পাশে জাককানইবি উপাচার্য

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ৪, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ

শাকিল বাবু,

জাককানইবি প্রতিনিধি জুলাই-আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যূত্থানে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত ত্রিশালের সতেরপাড়ার মো. মোফাজ্জল হোসেনের চিকিৎসার জন্য ২০,০০০/- (বিশ হাজার) টাকার একটি চেক প্রদান করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (০৪ মার্চ) সকালে উপাচার্যের অফিস কক্ষে এসে চেকটি গ্রহণ করেন আহত মো. মোফাজ্জল হোসেন ও তাঁর স্ত্রী মোসা. মর্জিনা আক্তার। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী উপস্থিত ছিলেন।  আহত ব্যক্তিকে চেক তুলে দেওয়ার সময় সহমর্মিতা প্রকাশ করে উপাচার্য তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এদিকে চেক গ্রহণ করে আহত মোফাজ্জল উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক ধন্যবাদ প্রদান করেন।    উল্লেখ্য, আহত মোফাজ্জলের দেয়া তথ্যমতে গত ৫ আগস্ট ২০২৪ তারিখ ফ্যাসিস্ট সরকারের পতনের দিন বিকালে গাজীপুরের মাওনায় মিছিলে অংশ নিলে বিজিবি-এর গুলিতে তাঁর ডান পা মারাত্মকভাবে আহত হয়। অটো রিক্সা চালক মোফাজ্জলের চিকিৎসায় তাঁর ইতোমধ্যেই তিন লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে তিনি জানান। চিকিৎসা ব্যয় ও উপার্জনে অক্ষম হয়ে পড়ায় আর্থিক সাহায্য চেয়ে উপাচার্য বরাবর গত ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে আবেদন করেন মোফাজ্জল হোসেন। মানবিক দিক বিবেচনায় নিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের দান-অনুদান তহবিল হতে তাঁকে ২০,০০০/- (বিশ হাজার) টাকার এই চেক প্রদান করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় অবৈধ ইটভাটা রক্ষার চেষ্টায় মালিকগণের লোক দেখানো মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি  – শামসুজ্জামান দুদু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গাইবান্ধার সাদুল্লাপুরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণের উদ্ভোধন

সাদুল্লাপুরে নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী শাখা উদ্যোগে  ওয়ার্ড দায়িত্বশীল  টিএস ও ইফতার মাহফিল 

গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় অটোরিক্সা নারীযাত্রী নিহত ॥ আহত ৩

ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫-২৬ ইং অনুষ্ঠিত

ফুলছড়িতে আইন শৃঙ্খলা মাসিক কমিটির সভা 

পলাশবাড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অবিদীয় মার্ডি হত্যাকাণ্ডের বিচারের জন্য ১০ বছর ধরে দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা