বুধবার , ১৯ মার্চ ২০২৫ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ১৯, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ

নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার মস্তক বিচ্ছিন হয়ে গেছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৩৫) মেহেরপুর জেলার সদর উপজেলার ফিরোজপুর এলাকার খোরশেদ আলমের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত এলাকায় তিনবছর ধরে ভাড়া থেকে ভাঙ্গারি মালের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, সন্ধ্যায় শিবচরের মোল্লার বাজার এলাকায় ঢাকা-ভাঙ্গা রেল লাইনের উপরে এক যুবকের মস্তকবিহীন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পাশে মস্তক ও হাতপা বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা নিহতের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে। পরে মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

প্রস্তাবিত ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুজ্জামান শিকদার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঢাকা থেকে ভাঙ্গাগামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে সাবেক এমপি এম এ মোত্তালিব আকন্দের ১৯ তম মৃত্যুবার্ষিকী স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

গাইবান্ধার সাদুল্লাপুরে শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কিশোর গ্যাংয়ের হাতে ওষুধ ব্যবসায়ী শামীম হত্যা বিচারের দাবিতে সড়ক অবরোধ

তালতলীতে পরিকিয়া প্রেমিকাকে সাথে নিয়ে দুলাভাই এর বাড়ি দুই যুগল এর আত্মহত্যা 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাকিনুর এর পরিবারের পাশে দাড়ালো বিএনপি

গুমানীগঞ্জ ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সাদুল্যাপুরের ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

আ.লীগ নেতার ছেলে কর্তৃক বাক প্রতিবন্ধীর মেয়ের সাথে বিয়ের নামে প্রতারণা

শতাধিক গ্রাহকের ২০ লাখ টাকা নিয়ে উধাও এনজিও

প্রয়াত উপজেলা বিএনপির সম্পাদক মাওঃ তাফাজ্জলের কবর জিয়ারত করেন-বিএনপির ভাইস চেয়ারম্যান শাহাজাহান