বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

আরাফাত হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ৩০, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ

মোঃনাজমুল হাসান (অপু)। বরগুনা জেলা প্রতিনিধি: 

বরগুনার তালতলীতে আরাফাত খান (২২) হত্যা মামলার প্রধান আসামী সোহেল খানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে গত কাল বুধবার (৩০ এপ্রিল ২৫) দুপুর ১ টা ৪০ মিনিটের সময় তালতলী থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, মাদক কেনাবেচাকে কেন্দ্র করে উপজেলার শারিকখালী ইউনিয়নের কচুপাতা বাজারে আরাফাত খানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আরাফাত খান কচুপাত্রা বাজার এলাকার আ. জলিল খানের ছেলে। এঘটনায় নিহতের বাবা আ. জলিল উপজেলার পঁচাকোড়ালীয়া ইউনিয়নের কলারং গ্রামের শহীদ শিকদারের ছেলে সোহেলকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে ডিএমপির বাড্ডা থানা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্জালাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আলোচিত আরাফাত খান হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় অবস্থান করছেন। রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে বাড্ডা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আতঙ্কে তৃণমূল বিএনপি:নোয়াখালীতে বেড়েছে খুন ও অস্বাভাবিক মৃত্যু 

মাদারীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষঃ নিহত ১,আহত ২

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি উম্মুক্ত আলোচনা ও শীতবস্ত্র বিতরণ করেন-মামুনুর রশিদ 

গাইবান্ধায় পিস্তুল-গুলিসহ যুবক গ্রেফতার

গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন

পলাশবাড়ীর মনোহরপুরে ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

দিনাজপুরে সুইসকন্ট্যাক্টের আয়োজনে (ই এম এস) সার্টিফিকেশন প্রকল্পের উদ্বোধন

দিনাজপুরে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার-এর আনুষ্ঠানিক উদ্বোধন 

সাংবাদিকদের সাথে জামায়াত নেতার মতবিনিময় ও ইফতার মাহফিল

বন্যার্থদের সহায়তা ফান্ডে পলাশবাড়ী প্রেসক্লাবের অর্থ প্রদান