সোমবার , ৫ মে ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

শাপলা চত্বরে গণ হত্যার প্রতিবাদ : গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ৫, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

শাপলা চত্বরে গণ হত্যার প্রতিবাদে সোমবার ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোড গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ফয়সাল কবির রানা, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান, জেলা সেক্রেটারী শাওন হাসান, সাহিত্য সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা অফিসের দপ্তর সম্পাদক ইউসুফ আল কার্যাভী, সদর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সৈয়দ আজহার, ছাত্রশিবির গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি শাকিল আহম্মেদ, সম্পাদক মো. তারিকুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে সঞ্চালনা করেন পৌর ছাত্রশিবিরের সভাপতি হুমায়ন ফারহান সাদিক।

বক্তারা ২০১৩ সালের ৫মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ফ্যাসিস্ট সরকারের দোসররা নির্মম হত্যাকাণ্ড চালিয়ে অসংখ্য মানুষকে খুন করেছে। বক্তারা এই কাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সেইসাথে ওই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিএনপির কমিটিতে আ.লীগের নেতাকর্মী

গুমানীগঞ্জ ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

গাজায় ইসরাইলের যুদ্ধ আগ্রাসনের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ ও মানববন্ধন

বেরোবিতে ”ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত 

সাদা কাগজে স্বাক্ষর নিয়ে খালার সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতার প্রতারণা!

পলাশবাড়ীতে জান্নাত পরিবহনের চাপায় ২ জন নিহত

আন্তর্জাতিক নারী দিবসে রংপুরে ইউসেপ’র আয়োজনে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে 

ফুলছড়িতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত

জেলা শিল্পকলা একাডেমির স্মরণে সরোজ দেব

দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশনের শিশু ও যুব ফোরামের সদস্যরা নগদ অর্থ সহায়তা প্রদান করে