বুধবার , ২৮ মে ২০২৫ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ইউনিয়ন ভূমি অফিস যেনো ঘূষের স্বর্গরাজ্য,টাকা না দিলে মিলছে না সেবা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ২৮, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ

নাজমুল হাসান,মাদারীপুর:

মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ছাড়া মিলছে না কোনো সেবা—এমন অভিযোগ তুলেছেন স্থানীয় সেবাপ্রত্যাশীরা। জমির নামজারি, খতিয়ান দেখানো, তদন্ত প্রতিবেদন কিংবা খাজনা আদায়—প্রতিটি ধাপে টাকা না দিলে কাজ হয় না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত তহসিলদার কবির মিয়ার বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কবির মিয়া নিজের নিয়ন্ত্রণে কয়েকজন দালাল রেখে সেবা প্রক্রিয়াকে পেছনে ঠেলে দিয়েছেন ঘুষ বাণিজ্যের সামনে।

ভূমি অফিসের আশপাশেই রয়েছে দু’টি কম্পিউটারের দোকান।সেখান থেকেই ভূমি সংক্রান্ত অনলাইন আবেদন করা হয়। অভিযোগ রয়েছে, দোকানদারদের অনেকেই সরাসরি তহসিলদারের হয়ে অর্থ আদায় করেন। এই দোকানের এক মালিক রফিক, তহসিলদারের নিজ এলাকার বাসিন্দা।

জমির তদন্তে দুই পক্ষের কাছ থেকেই টাকা নেওয়া হয় বলে জানা গেছে। যে পক্ষ বেশি দেয়, তদন্ত রিপোর্ট তার পক্ষেই যায়। নামজারি করতে হলে ‘চুক্তিতে’ ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়। কেউ চুক্তি না করলে তাকে দিনের পর দিন ঘুরতে হয় অফিসের বারান্দায়।

এক প্রতিবন্ধী বৃদ্ধ লাল মিয়া হাওলাদার জানান, তার জমির নামজারির জন্য তহসিলদার ৫ হাজার টাকা দাবি করেন। তিনি কষ্ট করে ৪ হাজার টাকা দিলে তা ফেরত না দিয়ে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। পরে সাংবাদিকদের উপস্থিতিতে টাকা ফেরত দিয়ে কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তহসিলদার।

এ বিষয়ে তহসিলদার কবির মিয়া বলেন, সব অফিসেই এমন লেনদেন হয়, আমিও করি। উর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করেই এসব করি। এসব নিয়ে লিখে কী হবে!

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিন বলেন, ‘আমি মৌখিক কিছু অভিযোগ পেয়েছি। তবে এখনো লিখিতভাবে কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের দাবি, অবিলম্বে তদন্ত করে তহসিলদার কবির মিয়াকে অপসারণ এবং ভূমি অফিসকে ঘুষমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

আ.লীগ নেতার ছেলে কর্তৃক বাক প্রতিবন্ধীর মেয়ের সাথে বিয়ের নামে প্রতারণা

সাদুল্লাপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল, সম্পাদক পলাশ

গোবিন্দগঞ্জে বিএনপির নেতা ফিরোজ কবিরের বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে জেলা পরিষদ প্রদত্ত খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন আবৃত্তি  চর্চা কেন্দ্রের মনোমুগ্ধকর অনুষ্ঠান 

পলাশবাড়িতে মুখ বাঁধা যুবকের লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে নিহত কিনু মিয়ার হত্যাকান্ডে জড়িত সকল আসামি দের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত 

এইচআর ক্লাবের উদ্যোগে “বাংলাদেশের কোম্পানি আইন ও সেক্রেটারিয়াল প্র্যাকটিস” শীর্ষক  ওয়েবিনার  অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে বালুদস্যুদের দৌরাত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, নেই কোন আইনি ব্যবস্থা

ভিত্তিহীন অভিযোগেদলকে জড়িয়ে মানববন্ধন বিচার চাইলেন কৃষকদল নেতা