মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

রংপুরে ইউসেপ বাংলাদেশ এর আয়োজনে অভিভাবক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জুন ৩, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ

রংপুরঃ

গত সোমবার (০২ জুন), রংপুর মহানগরীতে ইউসেপ বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে সামাজিক সচেতনতা বৃদ্ধি, কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে অভিভাবক সমাবেশ ও সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন হয়েছে।

সকালে ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ের অধীন ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলে অভিভাবকদের অংশগ্রহণে সমাবেশ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হেড অব ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুল মো. জিয়াউর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ের টিম লিডার, সোশ্যাল ইনক্লুশন মো. সোলাইমান। তিনি সভায় অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সেফ গার্ডিং, জেন্ডার, পিএসইএ, নারীদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব, বাল্য বিবাহ প্রতিরোধ ও ঝড়ে পড়া রোধে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও ইউসেপ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ভর্তি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের ইনস্ট্রাক্টর মো. জাহানুল ইসলাম এর সঞ্চালনায় অভিভাবক সভায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা, গুরুত্ব ও সফলতা এবং স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের করনীয় তুলে ধরে আরও বক্তব্য রাখেন ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের ইনস্ট্রাক্টর মোছা. কামরুন্নাহার বেগম, মো. শাহিন আলম, ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ের সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট ইউনিটের ফ্যাসিলিটেটর রামেন্দ্র বর্মা ও মো. তাওহীদ উল ইসলাম সরকার।

এছাড়াও সভা মুক্ত আলোচনায় অংশ নিয়ে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোছা. মারুফা বেগম। তিনি সকলের উদ্দেশ্যে তার পরামর্শ, সুপারিশমালা ও সফলতার গল্প তুলে ধরেন।

সভায় ৩৫০ জন অভিভাবকসহ টেকনিক্যাল স্কুলের ইনস্ট্রাক্টরবৃন্দ ও শিশু পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের অভিযানে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের অভিযানে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী আটক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ডাসারে জামায়াতের বিক্ষোভ

জবির সাবেক শিক্ষার্থীর ওপর জামায়াত কর্মীদের হামলা, থানায় মামলা

পলাশবাড়ীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাড়ছে তিস্তার পানি, উপায় না পেয়ে ছয়টি জলকপাট খুলে দিতে বাধ্য পানি উন্নয়ন বোর্ড ‎

সম্মেলনকে কেন্দ্র করে মাদারীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,বোমা বিস্ফোরণ

গাইবান্ধায় ১৭ ঘন্টা পর মিললো কিশোরীর মরদেহ”সন্দেহভাজন মাসুদ পলাতক!

ইজতেমায় মুসল্লিদের সুচিকিসার জন্য গাইবান্ধা জেলা বিএনপির ফ্রি মেডিকেল ক্যামপ ও চিকিৎসা সেবা

জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত