বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক জিএম চৌধুরী মিঠুর নাগরিক শোকসভা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জুন ১৯, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক, সাবেক পৌর কাউন্সিলর ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার সাবেক আহ্‌বায়ক জিএম চৌধুরী মিঠুর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আয়োজনে স্থানীয় গানাসাস্‌ মিলনায়তনে এই নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় বুদ্ধিজীবী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। শুরুতেই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁর ত্যাগ ও কর্মময় জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

‎সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে নাগরিক শোকসভায় বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় সহ-সম্পাদক মিহির ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মাহামুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, সাংবাদিক গোবিন্দলাল দাস, গানাসার্স কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু, জাসদ জেলা সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, গণফোরাম জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, জিএম চৌধুরী মিঠুর বড় ভাই মহসীন চৌধুরী শামীম, সাবেক বাসদ নেতা ওমর হাবীব বাদশা, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আব্দুল মোত্তালেব মন্ডল, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সদস্য জুয়েল মিয়া, রাস্ট্র সংস্কার আন্দোলনের মৃনাল কান্তি বর্মন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ফিরোজ আহমেদ, বাসদ মাকর্সবাদী জেলা সদস্য পরমানন্দ দাস, ওয়ার্কার্স পার্টির জেলা নেতা কামরুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসরাত জাহান লিপি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান।

বক্তারা বলেন, জিএম চৌধুরী মিঠু নানা ধরণের সামাজিক ও নাগরিক কর্মকান্ড অগ্রণী ভুমিকা পালন করেছেন। তাঁর জীবন ছিল বহুমুখী কর্মকান্ডে উজ্জ্বল। বরেণ্য এই ব্যক্তিত্ব নিজ কর্মগুণেই সমাজের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন। তিনি আজীবন নিজেকে যুক্ত রেখেছিলেন মানবতার সেবা ও সামাজিক কর্মকান্ডে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনার একজন মানুষ। বক্তারা আরও বলেন, মিঠু ছিলেন সংগ্রামী প্রতিবাদী ও অকুতোভয় একজন মানুষ। তেমনটি করার মত লোকও দুর্ভাগা দেশ থেকে বিলীন হতে চলেছে। অসাধারণ প্রজ্ঞাবান, প্রথিতযশা এই মহান ব্যক্তিত্বের আত্মার শান্তি কামনা করেন বক্তারা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জনসচেতনতায় পলাশবাড়ীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পা‌লিত 

গাইবান্ধায় জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে পলাশবাড়ী চ্যাম্পিয়ন

রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার ছাত্রদল নেতা লিটনের মুক্তির দাবিতে মানববন্ধন

‎লালমনিরহাটে ১৫ বিজিবি’র হাতে মাদকসহ আটক-১

পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরে সোহরায় উৎসব পালিত 

গাইবান্ধায় যুবদল নেতা সুজন বহিষ্কারে রাজনৈতিক অঙ্গন কি ভাবে নিচ্ছেন

গাইবান্ধার সাদুল্লাপুরে মেয়ে কন্ঠে প্রবাসীর নিকট ১২ লক্ষ্য হাতিয়ে নেয়া প্রতারক আটক

পরীক্ষা বর্জন করে দিনাজপুুরে সড়ক অবরোধে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

চাটখিলে ছাত্র-জনতা সহ সকল হত্যার বিচারের দাবীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ