
নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে ছেলে নিহত হয়েছে এবং বাবা আহত হন। এ সময় ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

আজ রোববার (৮ মার্চ) সকাল সারে পাঁচটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদের সামনে লাকরি বোঝাই ট্রাকের চাকা মেরামত করছিলেন।
এ সময় অপর দিক থেকে আরেকটি বেপরোয়া ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাক টিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনা স্থানে ট্টাক চালকের ছেলে হেলপার ইসমাইল হোসেন (১৮) ঘটনা স্থানে মারা যায় এবং ইসমাইল হোসেনের বাবা ট্রাক চালক রাসেল হোসেন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। উভয় নোয়াখালী জেলার চর জব্বার থানার সূর্বণচর এলাকার বাসীন্দা। অপর ট্রাকের চালক মো সোহেক কবির(৩৭) আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে আমরা, কটন স্থানে গিয়ে যান চলাচল স্বাভাবিক করি এবং মরদেহটি উদ্ধার করি।


















