রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনাজপুরে ইজিবাইকের ধাক্কায় ছেলেসহ সিআইডি কর্মকর্তা আহত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ১৫, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার দিনাজপুর  

দিনাজপুর শহরে দ্রুতগামী একটি ইজিবাইকের ধাক্কায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক পরিদর্শক ও তার আট বছর বয়সী ছেলে আহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের শিশু পার্কের সামনের পাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—দিনাজপুর সিআইডিতে কর্মরত পুলিশ পরিদর্শক মো. নওয়াবুর রহমান এবং তার ছেলে মাহির (৮)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নওয়াবুর রহমান তার ছেলেকে নিয়ে শিশু পার্ক সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী ইজিবাইক তাদের সজোরে ধাক্কা দিলে বাবা ও ছেলে দুজনেই ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

পুলিশের বক্তব্য: এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আহত পুলিশ কর্মকর্তা ও তার সন্তানের চিকিৎসার খোঁজ নেওয়া হচ্ছে। অভিযুক্ত ইজিবাইক চালককে শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে চালককে ছিনিয়ে নেওয়ার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

শহরের ব্যস্ততম এলাকায় বেপরোয়া ইজিবাইক চলাচল এবং দুর্ঘটনার পর অভিযুক্তকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় জনমনে নিরাপত্তার বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ব্যবসায়ীর অর্থদণ্ড 

গাইবান্ধায় মহান মে দিবস পালিত

কুড়িগ্রামে নাগরিক অধিকার ও মৌলিক স্বাধীনতা বিষয়ক ইন্টারজেনারেশন ডায়লগ সেশন অনুষ্ঠিত

GSRS এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬৪ জেলা স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

দিনাজপুরে সুইসকন্ট্যাক্টের আয়োজনে (ই এম এস) সার্টিফিকেশন প্রকল্পের উদ্বোধন

দিনাজপুরে আন্তর্জাতিক নার্স দিবসকে বয়কট করেছে ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউটের এর সকল শিক্ষার্থীরা

নেত্রকোনায় হোসেনপুর সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিদায় সংবর্ধনা

সাকিব বিয়ে না করলে আত্মহত্যা করব

ফুলছড়িতে নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

হাতীবান্ধায় সিন্দুর্না ৬ নং ওয়াডে আগুন লেগে পুড়ে ছাই দুই পরিবার