শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

‎লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র অভিযানে মাদক ও কসমেটিক্স জব্দ ‎

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ৩, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ

‎​আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে।

‎গত ৩১ মার্চ থেকে ০২ এপ্রিল পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাটের সীমান্তবর্তী খামারভাতী, বানিয়াটারী ও চান্দেরহাট এলাকায় পৃথক তিনটি অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।

‎​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝাউরানী, শিমুলবাড়ী ও রামখানা বিওপির টহলদল এই অভিযানগুলো পরিচালনা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।

‎পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ০৪ কেজি গাঁজা, ১০০ বোতল ইস্কাফ সিরাপ এবং ২৮০ পিস নিভিয়া সফট ক্রিম জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২৯ হাজার ৬০০ টাকা।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন ​১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান দমনে বিজিবি সবসময় আপসহীন। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালান রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তালতলীতে পরিকিয়া প্রেমিকাকে সাথে নিয়ে দুলাভাই এর বাড়ি দুই যুগল এর আত্মহত্যা 

বিলুপ্ত প্রায় প্রাচীন অঞ্চলের ঐতিহাসিক মাটির বাড়ি

পবিপ্রবিতে কালের কণ্ঠের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালিত 

নিখোঁজের ৪দিন পর পুকুরে মিলল মাদরাসা শিক্ষকের মরদেহ

ফুলছড়িতে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ স্কুল ছাত্র রিয়াদের সুচিকিৎসায় সহোযোগিতার অনুরোধ পরিবারের

শ্রীলঙ্কা জাম্বুরিতে পবিপ্রবি’র আবু হানিফ 

গোবিন্দগঞ্জে ডাকাতি মামলায় ৪ অভিযুক্তকে আটক

আসাদুজ্জামান গার্লস হাইস্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত