রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

তালতলী ইদুর মারার ফাদে প্রান গেল কৃষকের

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ৬, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ

মোঃনাজমুল হাসান (অপু),

বরগুনা জেলা প্রতিনিধিঃ 

বরগুনার তালতলীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারিয়েছেন আব্দুল কাদের মিয়া নামের এক কৃষক। শনিবার (৫ এপ্রিল ২০২৫) রাত ৮ টার দিকে উপজেলার ৭নং সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিজ গ্রামে বোরো ধান চাষ করেছিলেন আব্দুল কাদের মিয়া (৬০)। স্থানীয় মো. নাসির উদ্দীন ও মো. সিদ্দিকের কৃষি জমি দিয়ে প্রবেশ করতে হয় মৃত কাদের মিয়ার কৃষি জমিতে। কৃষি জমিতে ইঁদুর মারার জন্য খেতের মধ্যে তার ব্যাবহার করে বৈদ্যুতিক শর্টসার্কিটের ব্যাবস্থা করেছে নাসির ও সিদ্দিক। আব্দুল কাদের মিয়া নিজ জমিতে যাবার পথে বৈদ্যুতিক ফাঁদে পা দিলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, আব্দল কাদের মিয়া শনিবার আসরের দিকে কৃষি জমিতে যায়। সন্ধ্যার দিকে বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা তাকে অনেক খুঁজাখুঁজি করে এবং রাত ৮ টার দিকে তার খোঁজে কৃষি জমিতে গেলে বৈদ্যুতিক ফাঁদের সাথে অজ্ঞান অবস্থায় দেখা যায়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের দাবি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্জালাল বলেন, কৃষকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ছবি তুলতে গিয়ে নারী সাংবাদিকের শ্লীলতাহানি, মামলা দায়ের গাইবান্ধার সাংবাদিক সমাজের প্রতিবাদ

ফুলছড়িতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত  

কামারজানিতে বালুমহাল ঘোষণার প্রজ্ঞাপন প্রত্যাহারে স্মারকলিপি

দীর্ঘ আঠারো বছর পরে  রাজনৈতিক বৈষম্যের শিকার দুই  মেধাবী  ছাত্রের পবিপ্রবি’র শিক্ষক পদে আবেদন 

বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কামরুজ্জামানের জানাজা ও দাফন সম্পন্ন  

গাইবান্ধায় পিস্তুল-গুলিসহ যুবক গ্রেফতার

লালমনিরহাট সীমান্তে ‘বিশেষ অভিযানে’ বিপুল ভারতীয় পণ্য জব্দ

জবি শিক্ষককে গুলি করে হত্যার হুমকি

ফুলছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত

সাপ্তাহিক মাস্টার ও কিট প্যারেড এবং মাসিক কল্যান ও অপরাধ সভা অনুষ্ঠিত