শনিবার , ১২ এপ্রিল ২০২৫ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় শুরু হলো কুদ্দুস আলমের ‎তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ১২, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় শনিবার শুরু হয়েছে আলোকচিত্রশিল্পী কুদ্দুস আলমের তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী চর ও জীবন। পৌরপার্কের বিজয়স্তম্ভ প্রাঙ্গণে সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন আলোকচিত্রী, মানবাধিকার অ্যাক্টিভিস্ট, লেখক এবং কিউরেটর, দৃক পিকচার লাইব্রেরি ও পাঠশালা, সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা একুশে পদকপ্রাপ্ত ড. শহিদুল আলম। সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধা প্রদর্শনীর আয়োজন করে।

‎আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. আবুল হোসেন মৃধার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও দ্য ডেইলি স্টার প্রতিনিধি মোস্তফা সবুজ। সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক জহুরুল কাইয়ুমের সঞ্চালনায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও আদিবাসী সাঁওতালদের নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

প্রদর্শনীর উদ্বোধন করে ড. শহিদুল আলম বলেন, আলোকচিত্রও কবিতার মতো। আলোকচিত্রীরা এক প্রকারের গল্পকার, তাঁরা আলোকচিত্রের মাধ্যমে গল্প বলেন। আলোকচিত্রীকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হয়। জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে আলোকচিত্রীরা অসামান্য সাহসী ভূমিকা পালন করেছেন। তাঁদের কারণেই আন্দোলন অনেক দূর এগিয়ে গেছে। কুদ্দুস আলমের ছবিগুলো সময়ের সাক্ষী।

প্রদর্শনী উপলক্ষে শিক্ষার্থীদের ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রদর্শনীর উদ্বোধক ও প্রধান অতিথি ড. শহিদুল আলম।

প্রদর্শনীতে কুদ্দুস আলমের তোলা নদীজীবী ও চরাঞ্চলের মানুষের যাপিত জীবনের দেড় শতাধিক ছবি স্থান পায়। পরে ড. শহিদুল আলম গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ক্যান্সারাক্রান্ত তৌহিদকে লক্ষ টাকার চেক দিলেন উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম

গোবিন্দগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায়  সাংবাদিক সুমন ও লিখনকে জেলহাজতে প্রেরন

দেশে সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে কমিটি ও মামলা বাণিজ্য’র অভিযোগ আনলেন সাবেক সভাপতি

পলাশবাড়ীর হালিম নগর আশার আলো মডেল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে সনদ বিতরন ও অসহায় দরিদ্রদের মাঝে যাকাতের চেক বিতরন অনুষ্ঠিত 

নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

সাদুল্লাপুর উপজেলা যানজট নিরসনে নিয়োজিত  স্বেচ্ছাসেবকদের খাবার বিতরণ করে সাদুল্লাপুর উন্নয়ন ফোরাম

গাইবান্ধায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

মাদারীপুরের বৃদ্ধ ব্যবসায়ীকে কেন্দ্রীয় আ.লীগের সদস্য বানিয়ে যাত্রাবাড়ী থানায় মামলা