
নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদারীপুরের ডাসার উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজীবাকাই ইউনিয়ন শাখা। সংগঠনটির উদ্যোগে প্রায় ২০০টি পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
১৬ ও ১৭ই মার্চ(সোম ও মংগলবার) ২দিন ব্যাপী উপজেলার কাজীবাকাই ইউনিয়ন সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমানের উদ্যোগে এসব উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যা ঈদের আনন্দ ভাগাভাগি করতে সহায়তা করবে বলে আয়োজকরা জানান।
উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে কাজিবাকাই ইউনিয়ন আমীর মাওলানা আবুল কালাম আজাদ,হাজী শাহাদাত হোসেন, ডাসার উপজেলা জামায়েত ইসলামের আমির মাওলানা আব্দুস সালাম সহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপকারভোগীরা এ ধরনের সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।
ডাসার উপজেলার কাজী ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।


















