রবিবার , ১ ডিসেম্বর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে ওয়ার্কার্স পার্টির ২ শতাধিকনেতাকর্মীর যোগদান

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ১, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম গাইবান্ধা::

গণঅভ্যুত্থানের চেতনায় রাষ্ট্র ও সমাজের সকল বৈষম্যের বিলোপ করুন এই শ্লোগান কে সামনে রেখে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ১ লা ডিসেম্বর রবিবার এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, জেলা সদস্য আজাদুল ইসলাম আজাদ ও শহিদুল ইসলাম এবং যুবমৈত্রীর সহ-সভাপতি জাকারিয়া হাসান সুমনসহ দুই শতাধিক নেতাকর্মী বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে যোগদান করেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক নতুন যোগদান করা নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক। এতে আরো বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আকবর খান, আনছারী আলী দুলাল, রফিকুল ইসলাম, এনামুল হক, আতাউল ইসলাম নান্নুসহ অন্যান্যরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে সরকারি ঔষধ বিক্রি হচ্ছে প্রধান শিক্ষকের ফার্মেসিতে

সাদুল্লাপুরের নলডাঙ্গায় শত্রুতামূলক পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

দিনাজপুরে বিনামূল্যে চক্ষু ক্যাষ্প ও ছানি অপারেশন অনুষ্ঠিত 

র‍‍্যাবের অভিযানে পলাশবাড়ীতে ফেনসিডিল সহ গ্রেফতার ১

সভাপতি দিপু- সাধারণ সম্পাদক বৈদ্য সাহা  গোবিন্দগঞ্জে উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির কমিটি গঠন

হরিরামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাট রেল ও সড়ক পথের যাত্রীদের সেবা উদ্দেশ্যে লালমনিরহাট যাত্রী কল্যাণ পরিষদ গঠিত

পবিপ্রবিতে ‘ভবিষ্যতের নেতাদের জন্য অনুপ্রেরণা মূলক রোল মডেল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর নৃশংস গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ

ছবি তুলতে গিয়ে নারী সাংবাদিকের শ্লীলতাহানি, মামলা দায়ের গাইবান্ধার সাংবাদিক সমাজের প্রতিবাদ