বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন গাইবান্ধা জেলা দায়রা জজ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ৮, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বুধবার বিকেলে বিচার বিভাগ, গাইবান্ধার আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের দূর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূনর্বাসন কর্মসূচির আওতায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মারুফ হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ কুদরাত-ই- খোদা, প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন, পলাশবাড়ীর এরিয়া ম্যানেজার মোঃ সিদ্দিকুল আলম মৃধা ও গাইবান্ধার এরিয়া ম্যানেজার মোঃ রিপন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার এবং বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মোছা: মাসুমা খানম যুথি। অতিথিরা প্রশিকার এই মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, সংস্থাটি ১৯৭৬ সাল থেকে অসহায় দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে আসছে। প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় সমগ্র বাংলাদেশে আর্থিক কর্মসূচির পাশাপাশি লিগ্যাল এইড সহায়তা, দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, বুনিয়াদি প্রশিক্ষণ, শিক্ষা, মাদক মুক্ত যুব সমাজ গঠন, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন, প্রতিবন্ধী উন্নয়ন সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাসত্মবায়ন করে আসছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবির চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের  নেতৃত্বে প্রতিক ও সৌরভ 

মেয়েকে ধর্ষণের চেষ্টা, বাবা গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় সকালের বাণী পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাঁওতাল নারী ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব উদযাপিত

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে সংস্কৃতিক আক্রমণ চালানো হয়েছে : মাহমুদুর রহমান

ঝলমলিয়া হাইওয়ে থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত 

চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ব্যবসায়ীর অর্থদণ্ড 

দিনাজপুর সরকারি কলেজের কনসার্ট নোবেল না আসায় ভাঙচুর 

নোয়াখালীতে চোরকে চিনে ফেলায় নারীকে জবাই করে হত্যা,গ্রেপ্তার-২

পবিপ্রবি’তে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি  প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার