সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

হাতীবান্ধায় জামায়াত নেতার বিরুদ্ধে বলাৎকারের চেষ্টার অভিযোগ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ

লালমনিরহাটের হাতীবান্ধায় শাহীন আলম নামে এক জামায়াত নেতার বিরুদ্ধে শিশুকে শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে।

রোববার রাতে ওই উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ৬ নং ওয়ার্ডের প্রফেসার পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই জামায়াত নেতা পালাতক থাকলেও তার পরিবারের দাবী জমি নিয়ে বিরোধের জের ধরে বলাৎকারের চেষ্টার নাটক সাজানো হয়েছে। শাহীন আলম ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামী’র সভাপতি ও ওই এলাকার মৃত সাহাবুদ্দিনের পুত্র বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় দুইটি শিশুকে আরবী পড়াতো আহলে হাদিস থেকে জামায়াতে যোগ দিয়ে রাতারাতি নেতা হওয়া শাহীন। কৌশলে একটি শিশুকে বাথরুমে নিয়ে গিয়ে বলাৎকারের চেষ্টা করেন। এ সময় বাড়ির লোকজন দেখে ফেলে তাকে আটক করে। পরে খবর পেয়ে জামায়াত নেতা শাহীনের পরিবারের লোকজন দলবল নিয়ে এসে ছিনিয়ে নিয়ে যায় এবং এলাকায় উত্তপ্ত পরিস্থিতি দেখে তিনি গোপনে পালিয়ে যান। তার পরিবারের দাবী, জমি সংক্রান্ত বিরোধের জেরে বলাৎকারের চেষ্টার নাটক সাজানো হয়েছে।

এ বিষয়ে সিঙ্গিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ফজলে করিম জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। খোঁজখবর নিয়ে বলতে পারবেন।

হাতীবান্ধা থানা পুলিশের ওসি মাহামুদুন-নবী জানান, তিনি বিষয়টি লোকমুখে শুনেছেন। তবে কেউ কোনো অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দিরাইয়ে বিতর্কিত ব্যক্তিকে নিয়ে সরকারি অনুষ্ঠান, এলাকাবাসীর ক্ষোভ

গাইবান্ধায় প্রিপেইড মিটারে চরম আপত্তি জনগণের; প্রতিরোধের আহ্বান

গোবিন্দগঞ্জে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক পৌর মেয়রসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

নারীর অধিকার: তারুণ্যের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

মাদারীপুরে ডাকাতের গুলিতে আহত ৮,গণপিটুনিতে২ ডাকাতের প্রাণহানি

বেরোবিতে ”ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

মহান একুশে উপলক্ষে গাইবান্ধা প্রেসক্লাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চাটখিলে প্রবাসীদের অর্থায়নে ইফতার বিতরণ 

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল