সোমবার , ২১ এপ্রিল ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

আহ্বায়ক আশিক, সদস্য সচিব মোশারফ — ওয়ারিয়র্স অব জুলাই লালমনিরহাট কমিটি অনুমোদিত ‎

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ২১, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ

 লালমনিরহাট প্রতিনিধিঃ

‎জুলাই-২৪ এর গণঅভ্যুত্থানে আহত সম্মুখ যোদ্ধাদের নিয়ে গঠিত সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’ এর লালমনিরহাট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

‎আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব সালমান হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাসিবুল হাসান জিসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

‎কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আশিকুর রহমান আশিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হোসেন রতন, মিনহাজুল ইসলাম, সদস্য সচিব মোশারফ হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাসেল মাহমুদ, যুগ্ম সদস্য সচিব সাবিলা সাদরিন আজাদ, শাহিন আলম, মুখ্য সংগঠক নাসির উদ্দিন সোহেল, সংগঠক বিপ্লব হোসেন, মোরছালিন মুন্না, জরিফুল ইসলাম, মূখপাত্র আব্দুল্লাহ হিল কাফি, সহ মূখপাত্র খন্দকার আবতাহী ইসফার দায়িত্ব পেয়েছেন।

‎নব কমিটির আহবায়ক আশিকুর রহমান আশিক বলেন, এই কমিটি লালমনিরহাট জেলায় জুলাই-২৪ এর আত্মত্যাগের ইতিহাসকে বুকে ধারণ করে কাজ করবে। আমাদের লক্ষ্য হলো জুলাই গণঅভ্যুত্থানে আহত বীর যোদ্ধাদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠা করা।

‎সদস্য সচিব মোশারফ হোসেন মিলন জানান,

‎”জুলাই গণঅভ্যুত্থানে আহত সম্মুখ যোদ্ধাদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠা করা এবং তারা যেন সুচিকিৎসা ও রাষ্ট্রীয় স্বীকৃতি পায় সেই লক্ষ্যেই কাজ করবে ‘ওয়ারিয়র্স অব জুলাই’। আমরা সংগঠনের মাধ্যমে সেই সাহসী সন্তানদের পাশে দাঁড়াতে চাই। যাদের ত্যাগ আজ অনেকেই ভুলে গেছেন।

‎উল্লেখ্য, জুলাই-২৪ এর গণঅভ্যুত্থান ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতার এক ঐতিহাসিক আন্দোলন। যেখানে বহু সাধারণ ছাত্র-জনতা আহত ও শহীদ হন। সেই সাহসী যোদ্ধাদের নিয়েই গঠিত হয়েছে ‘ওয়ারিয়র্স অব জুলাই’।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষের লিখীত অঙ্গীকার পালন না করায় শিক্ষক কর্মচারীর কর্ম বিরতি পালন

গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল

ঘুড়তে বেড়িয়ে লাশ হয়ে ফিরলো ওরা ২জন

সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাচন সম্পন্ন  সভাপতি হুদা, সম্পাদক আসাদুজ্জামান

নারীর অধিকার: তারুণ্যের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

এতিমদের সাথে মাসব্যাপী ইফতার: মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোনার ফাউন্ডেশন

গাইবান্ধায় স্কুল-কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন

গাইবান্ধায় জাসাসের আলোচনা সভা  সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ র‌্যালি

মাদারীপুরে পানিবন্দি শতাধিক পরিবার

‎লালমনিরহাটে বিজিবি’র অভিযানে মাদক ও চিনিসহ বিভিন্ন মালামাল জব্দ