শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বরগুনা-১ আসনে জয়ী ইসলামি আন্দোলনের প্রার্থী

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ

মোঃনাজমুল হাসান অপু বরগুনা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

জানা গেছে, আসনের মোট ১৯০টি ভোটকেন্দ্রের ফলাফলে হাতপাখা প্রতীকে মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। ফলে ৪ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে জয় লাভ করেন হাতপাখা প্রতীকের প্রার্থী।

ফলাফল ঘিরে নাটকীয়তা

বৃহস্পতিবার সন্ধ্যার পর ফলাফল ঘিরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল বিএনপি প্রার্থীকে বিজয়ী হিসেবে সংবাদ প্রচার করে। সে সময় ১৩৬টি কেন্দ্রের ফলাফল জানা গিয়েছিল। এতে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএনপি ও ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। দুই পক্ষের হাজারো নেতাকর্মী সেখানে জড়ো হন। পরে রাত ১টার দিকে পোস্টাল ব্যালট গণনা শেষে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

নবনির্বাচিত এমপির প্রতিক্রিয়া

বিজয়ের পর মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, “আমি ও আমার বাবা মরহুম আবদুর রশিদ পাঁচবার নির্বাচন করেছি। আল্লাহর রহমতে জনগণ আমাকে বিজয়ী করেছে। আমার এই বিজয় আমি জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করছি।”

তিনি আরও জানান, বরগুনা-১ আসনের প্রায় ১২ লাখ মানুষের প্রতিনিধি হিসেবে তিনি কাজ করবেন এবং তার মাধ্যমে কেউ যেন অন্যায়ভাবে নির্যাতন বা হয়রানির শিকার না হয় সে বিষয়ে সচেষ্ট থাকবেন। দীর্ঘ সময় ধরে বরগুনা, আমতলী ও তালতলীর মানুষ যে জেল-জুলুম ও হয়রানির শিকার হয়েছে, তা বন্ধে তিনি কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাঘাটায় ঘুড়িদহ ইউনিয়ন  বিএনপি কর্মী সভা অনুষ্ঠিত  

‘স্লোগানে উপদেষ্টা নাহিদ বা অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করা হয়নি’

জবিতে আখেরি চাহার সোম্বা উপলক্ষে ছুটি ঘোষণা

ধাপেরহাটে দুর্গা পুজা উপলক্ষে বিএনপির স্বেচ্ছাসেবক ও পরিদর্শন কমিটি গঠন।

নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অবনতি, খাদ্য সংকট- সাপ আতঙ্কে নাকাল  

গাইবান্ধায় প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় গাইবান্ধায় বাদিয়াখালি ইউনিয়ন বিএনপির সম্পাদক সুমন বহিস্কার

হারানো সংবাদ

গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার

গোবিন্দগঞ্জে নিহত কিনু মিয়ার হত্যাকান্ডে জড়িত সকল আসামি দের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত