সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় বন্যার ত্রাণের চালে চেয়ারম্যানের থাবা”চালঘর সিলগালা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ৯, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণের চালে চেয়ারম্যানের থাবা, বিতরণ না করে গোডাউনে মজুদ রাখা ৩০ কেজি ওজনের ১০০ বস্তা ত্রাণের চাল সিলগালা করা হয়েছে।

 রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কছিম বাজারের একটি গোডাউন থেকে চালগুলো উদ্ধারপূর্বক সিলগালা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডল।

জানা যায়, বন্যাদুর্গত মানুষের জন্য গত আগষ্ট মাসের প্রথম সপ্তাহে চাল উত্তোলন করেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মঞ্জু মিয়া। ইউনিয়ন পরিষদে চাউলগুলো না রেখে কছিম বাজারের জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির গোডাউনে রাখেন চেয়ারম্যান। বন্যা পার হলেও চালগুলো বিতরণ করেননি তিনি। এলাকাবাসীর ধারণা চালগুলো গোপনে বিক্রি করার জন্য চেয়ারম্যান ওই গোডাউনে রেখেছেন।

তবে কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জু মিয়ার দাবি,দেশের অবস্থা স্বাভাবিক না থাকায় চালগুলো বিতরণ করা সম্ভব হয়নি। আগামী ২/১ দিনের মধ্যে বিতরণ করা হবে বলে তার ভাষ্য।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.ওয়ালিফ মন্ডল বলেন, ‘ইউএনও’র মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে তার নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে গোডাউনে রাখা চালগুলো সিলগালা করেছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.তরিকুল ইসলাম বলেন, ত্রাণের চাল বিতরণ না করে গোডাউনে রাখাটা ঠিক করেননি চেয়ারম্যান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি চালগুলো সরকারি হেফাজতে রাখতে। পরে সুবিধাভোগীদের হাতে চালগুলো তুলে দেয়া হবে। সেই সাথে তদন্ত সাপেক্ষে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় আ’লীগের ৬ ইউপি চেয়ারম্যান আটক

আওয়ামীলীগ ঘরে ঘরে চাকরির পরিবর্তে মাদকসেবী ও সন্ত্রাসী উপহার দিয়েছে-চেয়ারম্যানের উপদেষ্টা 

বেরোবির বঙ্গবন্ধু হলে অবৈধ শিক্ষার্থী অপসারণে প্রভোস্ট বডির অভিযান

সাংবাদিককে তথ্য দিতে চায় না হাবিপ্রবি`র প্রকৌশলী মো.তরিকুল

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তাটি সংস্কার করলেন ইউএনও 

পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন বিএনপি নেতা আজাদুল ইসলাম

‎ডিম সিন্ডিকেটের বিরুদ্ধে তিন জেলার খামারিদের মানববন্ধন ‎

শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত হলেন মোশফেকুর রহমান রিপন

দিনাজপুরে নেসকো’র প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন

রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির সাথে শিক্ষক কর্মচারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত