রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মিঠাপুকুরে সুদের টাকার বিরোধে যুবককে হত্যা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ

মিঠাপুকুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মোকতারুল ইসলাম ভোদল হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই সঙ্গে নিহতের কাছ থেকে ছিনিয়ে নেয়া মোটরসাইকেল উদ্ধার করেন।গ্রেফতারকৃতরা হলেন- নিহতের খালাতো ভাই তহিদুল ইসলাম (৩৬) ও মামাতো ভাই আল-আমিন (৩৭)।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন।

সংবাদ সম্মেলন পুলিশ সুপার বলেন-সুদের টাকা লেনদেনের বিরোধ থেকে পরিকল্পিত ভাবে মোকতারুল ইসলাম ভোদলকে গলাকেটে হত্যা করা। হত্যার শিকার মোকতারুল ইসলাম ভোদল পায়রাবন্দ ইউনিয়নের অভিরাম নুরপুর গ্রামের কলম উদ্দিন ও কল্পনা বেগম দম্পতির বড় ছেলে।

ঘটনার দিন(৯ই সেপ্টেম্বর) ভোদল তার লাল-কালো রংয়ের বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেলসহ জায়গীরহাটের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে রাতে বাড়িতে ফিরে না আসলে তার ভাই আকতারুল ইসলাম ভিকটিমের খোঁজে বের হয়ে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বলদীপুকুর পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কের কাছ থেকে গলাকাটা মরদেহ দেখতে পান। পরে মিঠাপুকুর থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তিনি আরও বলেন-ঘটনাটি প্রাথমিক ভাবে পরিকল্পিত হত্যাকান্ড মনে হওয়ায় মিঠাপুকুর থানা পুলিশের একাধিক টিম গোপনে ও প্রকাশ্যে তদন্ত শুরু করে। এই ঘটনায় নিহতের মা কল্পনা বেগম বাদী হয়ে গত ১১ সেপ্টেম্বর মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশেপাশের সিসি টিভি ফুটেজ পর্যালোচনাসহ তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার মূল রহস্য উদঘাটনসহ ভিকটিম মোকতারুল ইসলাম ভোদলের হত্যার পরিকল্পনাকারীদের সনাক্ত করা হয়।

এসপি বলেন, শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের অভিরাম নুরপুরের হান্নান মিয়ার ছেলে তহিদুল ইসলাম এবং একই এলাকার মিজানুর রহমানের ছেলে আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে ঘটনার সময় ভিকটিমের কাছ থেকে ছিনিয়ে নেয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, সুদের টাকা লেনদেনের বিরোধিতার কারণে এই হত্যাকান্ড পরিকল্পিতভাবে সংঘটিত হয়। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে রোববার রিমান্ডের আবেদনসহ তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে সংস্কৃতিক আক্রমণ চালানো হয়েছে : মাহমুদুর রহমান

হাতিয়ার স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের দাবীতে জেলা শহর মাইজদীতে মনবন্ধন অনুষ্ঠিত

পলাশবাড়ীতে ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামী পৌর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

পলাশবাড়ীতে ইএনওর গাড়ীর ধাক্কায় শিশু আহত: উন্নত চিকিৎসার দাবী পিতার

গাইবান্ধায় খেলাফত মজলিসের কর্মী সমাবেশ

গাইবান্ধার সাদুল্লাপুরে মেয়ে কন্ঠে প্রবাসীর নিকট ১২ লক্ষ্য হাতিয়ে নেয়া প্রতারক আটক

৯ বছরেও হয়নি সাঁওতাল হত্যার বিচার, সমাবেশে বক্তাদের ক্ষোভ

পবিপ্রবি’তে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারক লিপি প্রদান 

গোবিন্দগঞ্জ পৌরসভার নবাগত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা