শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু।

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধিঃ বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরিফ আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হচ্ছে। চার দিনব্যাপী এই উরস শরীফ উৎযাপনের লক্ষ্যে ইতিমধ্যেই লক্ষ ভক্তবৃন্দ সমবেত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ আদায় শেষে খাজাবাবার রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে উরস শরীফের আনুষ্ঠিকতা শুরু হয়।

মহাপবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল। দেশ-বিদেশের লক্ষ লক্ষ আশেকান, জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ও ভক্তবৃন্দ সমবেত হচ্ছেন বিশ্ব জাকের মঞ্জিলে। প্রতিবছরের মত এবারও লাখো মুসল্লির অংশগ্রহণে জুম্মার বিশাল জামাতের পর বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

বিশ্ব জাকের মঞ্জিলে প্রবেশপথে জায়গায় জায়গায় সুদৃশ্য তোরণ, আল কোরআন ও পবিত্র হাদিস থেকে নেওয়া উদ্ধৃতি উৎকীর্ণ অসংখ্য প্ল্যাকার্ড স্থাপন, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা, জামে মসজিদসহ সকল স্থাপনায় বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

চার দিনব্যাপী চলবে উরস শরীফ শনিবার থেকে আগামী মঙ্গলবার (১৫, ১৬, ১৭ ও ১৮ ফ্রেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

বিশ্ব জাকের মঞ্জিলের সুমহান প্রতিষ্ঠতা বিশ্ব ওলী হয়রত খাজাবাবা ফরিদপুরী ১৩৫৪ বাংলায় ফরিদপুরের সদরপুরে আটরশি গ্রামে আসেন। হেদায়েতের বাণী প্রচার ও রাসুলে পাক (সা.)-এর সত্য তরিকা প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন আটরশির পীর খাজাবাবা ফরিদপুরী।

খোদা অন্বেষীরা বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরীর পবিত্র সান্নিধ্যে রাসুলে পাক (সা.)-এর মহব্বত অন্তরে ধারণ করে মহান আল্লাহর নৈকট্য সাধন ও লাভের আশায় এখানে উপস্থিত হন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত

গাইবান্ধায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিত পবিপ্রবির নতুন কমিটি 

দিনাজপুরে সুইসকন্ট্যাক্টের আয়োজনে (ই এম এস) সার্টিফিকেশন প্রকল্পের উদ্বোধন

সংবাদ সম্মেলনে গাইবান্ধার খোলাহাটি ইউনিয়ন বিএনপির কমিটি বাতিল দাবি

হরিরামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

বুলেটের আঘাতের চিহ্ন সরাশরীরে হাসপাতালের বিছানায় মাঝে মাঝেই চিৎকার দিয়ে ওঠেন দশম শ্রেণীর ছাত্র নিশাদ

LIAB-এর আয়োজনে সৌহার্দ্যের ইফতার মাহফিল

গোবিন্দগঞ্জ পৌরসভার নবাগত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

মাদারীপুরে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ,পাওয়া-পাল্টা ধাওয়া