রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে খালাসি নিখোঁজ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টার 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে এক খালাসি নিখোঁজ রয়েছেন ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুর রহমান খান। এর আগে, গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মো. রাকিব হোসেন (১৮) জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে এবং এফবি সানি-৫ জাহাজে খালাসি হিসাবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গম বোঝাই এফবি সানি-৫ লাইটার জাহাজ চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। যাত্রা পথে ভাসানচরের পূর্ব পাশে এলে বৈরী আবহাওয়ার কবলে পড়েন। তখন রাকিব জাহাজের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতে গিয়ে ঢেউয়ের আঘাতে সাগরে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।

নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুর রহমান খান বলেন, এফবি সানি-৫ জাহাজের কোয়াটার মাস্টার মামুনের সঙ্গে কথা হয়েছে। নিখোঁজ রাকিবের সন্ধানে আমরাও চেষ্টা করছি। ভাসানচর কোস্টগার্ডকে জানানো হয়েছে। সকাল থেকে নদী উত্তাল রয়েছে। যানবাহন চলাচল একেবারে বন্ধ। এতে নিখোঁজ রাকিবকে উদ্ধারে নদীতে যাওয়া যাচ্ছে না।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ীতে বাস চাপায় এনজিও কর্মী নিহত

ফুলছড়িতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনাজপুরে বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়  

গোবিন্দগঞ্জে সেচ পানির ড্রেন বন্ধ,৯ বিঘা জমি নিয়ে বিপাকে, কৃষকের আহাজারি

জবিস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সোহাগ -আমিনুল 

দি সিলেট ইসলামিক সোসাইটির পঞ্চম শ্রেণি মেধাবৃত্তি প্রদান সম্পন্ন

যমুনা নদী থেকে এক যুগধরে শত কোটি কোটি বালু বানিজ্যে  ̈দুই ভাই সুইট-সুজা

আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষ্যে দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

যারা আপনাদের সর্বনাশ করবে-তাদের নাম প্রকাশ করে দিন

স্বেচ্ছায় ২১ তম রক্তদান সাংবাদিক ইমন মিয়া’র